বিয়ারে চুমুক দিয়ে শ্রদ্ধাকে টুকরো টুকরো করি: আফতাব

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দিল্লিতে শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে জেরা করে প্রতিমুহূর্তে চমকে উঠছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, ভয়ঙ্কর এই কাণ্ড ঘটানোর পরেও একেবারে নির্লিপ্ত আফতাব।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ১০ ঘণ্টা ধরে শ্রদ্ধার দেহ টুকরো করে আফতাব। তবে একটানা এই কাজ করেনি। দেহ টুকরো করতে করতে বিয়ার-সিগারেট খেয়েছে।

পুলিশ সূত্রের খবর, জেরায় আফতাব জানিয়েছে ১৮ মে রাতে শ্বাসরোধ করে শ্রদ্ধাকে খুনের পর প্রথমেই তার মনে হয়, কী করে সব প্রমাণ লোপাট করা যাবে। ইন্টারনেটে দেহ নিশ্চিহের বিষয়ে সার্চ করে দেখতে থাকে। পুলিশ সূত্রে আরও বলা হয়েছে, দেহ টুকরো করতে কী ধরনের ছুরি বা চপার প্রয়োজন তা নিয়েও ইন্টারনেটে সার্চ করে আফতাব। সেই মতোই নিজের পরিকল্পনা সাজায়, নতুন ফ্রিজও কিনে। জেরায় আফতাব জানিয়েছে, ১০ ঘণ্টা ধরে দেহ টুকরো করে আফতাব, মাঝেমধ্যে ক্লান্ত হয়ে পড়ায় বিয়ারও খায়।

সংবাদ মাধ্যম সূত্রে দাবি, পরের দিনই শ্রদ্ধার দেহে পচন শুরু হয়। দুর্গন্ধ ঢাকতে প্রথমে শ্রদ্ধার অন্ত্রসহ শরীরের অভ্যন্তরীণ অংশগুলি সরিয়ে ফেলে অভিযুক্ত আফতাব। শ্রদ্ধার অভ্যন্তরীণ অংশগুলি কুচিকুচি করে প্ল্যাস্টিক ব্যাগে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর শুরু করে বাকি দেহ কাটার কাজ। রক্তের দাগ পরিষ্কার করতে প্রচুর পানি ব্যবহার করেছিল আফতাব। ওই মাসে ৩০০ টাকা পানির বিল দেয় সে।

পুলিশ সূত্রে খবর, প্রতিবেশীরা জানিয়েছেন ওই সময় ট্যাঙ্কে পানি আছে কি না দেখতে প্রায়দিনই তারা আফতাবকে ছাদে উঠতে দেখতেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান