মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ধর্মঘটের একদিন আগেই বন্ধ দূরপাল্লার বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে চার জেলায় শুরু হয়েছে ধর্মঘট। আজ শুক্রবার সকাল থেকে দূরপাল্লার কোনো বাস সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকাসহ মৌলভীবাজার ও হবিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়নি। সিলেটে শনিবার থেকে ধর্মঘট ডাকা হলেও অন্য চার জেলায় আজ শুক্রবার থেকে চলছে।

অপরদিকে কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যেও কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ থেকেও কোনো বাস সিলেটের উদ্দেশে যায়নি। সিলেটের সঙ্গে কার্যত সারাদেশের সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় বিকল্প পথে সিলেটের সমাবেশে আসছেন বিএনপির নেতাকর্মীরা।

ইতোমধ্যে সুনামগঞ্জের ছাতক, দোয়ারা, দিরাই, শাল্লা ও জামালগঞ্জ থেকে নৌকাযোগে যাত্রা শুরু করেছেন শতাধিক নেতাকর্মী। গতকাল বৃহস্পতিবারও অনেকে নৌকাযোগে সিলেট পৌঁছেছেন। সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি, দলের কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমদ মিলন জানান, প্রথমে ছাতক-দোয়ারা থেকে বাসযোগে নেতাকর্মীদের সমাবেশে যোগদানের কথা ছিল। এখন তারা নৌপথে আসছেন। আজ নগরীতে বিচ্ছিন্নভাবে মিছিল করে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।

এদিকে দূরপাল্লার কোনো বাস চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং কুমারগাঁও বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, কিছু যাত্রী গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

সিলেট থেকে অনেক যাত্রী প্রতিদিন যাতায়াত করেন বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জে। হবিগঞ্জ এক্সপ্রেসের কাউন্টারে গিয়ে দেখা যায়, সেটি বন্ধ রয়েছে।

আব্দুল হক নামের এক যাত্রী চিকিৎসার জন্য সিলেটে এসেছিলেন দাবি করে জানান, কীভাবে এখন হবিগঞ্জ পৌঁছাবেন সেই চিন্তায় রয়েছেন তিনি। বাস টার্মিনালের বিভিন্ন বাসের কাউন্টারও বন্ধ পাওয়া যায়। এতে সিলেট বিভাগের যাত্রী ছাড়াও ঢাকাগামী যাত্রীরাও আটকা পড়েছেন।

কুমারগাঁও বাসস্ট্যান্ডের অবস্থাও একই। সুনাগঞ্জের উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। মাঝেমধ্যে কিছু আন্তউপজেলা বাস ও লেগুনা, সিএনজি অটোরিকশা যাত্রী বহনের চেষ্টা করছে।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, ‘বিভিন্ন জেলায় ধর্মঘট হওয়ায় সিলেট থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল করছে না ‘ পরিবহন বন্ধের আগাম ঘোষণা থাকায় যাত্রীর সংখ্যা কম এবং ভোগান্তিও কম হচ্ছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা