,

নোরা ফাতেহি এখন ঢাকায়

news-image

বিনোদন প্রতিবেদক : দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাটিতে পা রাখলেন বলিউড সুপারস্টার নোরা ফাতেহি।

সব বাধা পেরিয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। আজ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এতে অংশ নেবেন বাংলাদেশের সেলিব্রেটিরাও।

অন্যদিকে সন্ধ্যায় অংশ নেবেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ। একটি ডকুমেন্টারির শুটেও অংশ নেবেন নোরা ফাতেহি। দর্শকের জন্য গেট ওপেন হবে বিকেল ৪টায়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।

ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ছাড়বেন বলিউডের ‘গরমি গার্ল’ খ্যাত এই বলিউড সুপারস্টার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির