,

ধর্মঘটে বিচ্ছিন্ন সিলেট, দুর্ভোগ

news-image

সিলেট প্রতিনিধি : বাস মালিক সমিতির ডাকে সিলেট বিভাগের তিন জেলায় চলছে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে সুনামগঞ্জ, হবিগঞ্জসহ আশেপাশের সব জেলা থেকে সিলেটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ৩ দফা দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট রুটে সবধরনের বাস চলাচল বন্ধ থাকবে।

সকালে সরেজমিনে সুনামগঞ্জ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হন।

 

এদিকে বিএনপির অভিযোগ, আগামীকাল বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এমন সিদ্ধান্ত। পুরো বিভাগে ধর্মঘট বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এটা বোঝার বাকি নেই, কারা কী জন্য ধর্মঘট আহ্বান করেছে। কিন্তু তারা জানে না কায়দা করে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না।

সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন জানান, ধর্মঘট দিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করতে পারবে না সরকার। সমাবেশ সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ থেকে ৫০ হাজার নেতাকর্মী সিলেটে যাবেন। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ট্রলার ও স্টিল বডি নৌকা দিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন।

নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, কোনও বাস চলছে না। মহাসড়কে অন্য কোনও যানবাহনও নেই। অনেক যাত্রী ভ্যান ও রিকশায় গন্তব্যে যাচ্ছেন। তবে রিকশা ও ভ্যানের ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ নেওয়া হচ্ছে। বরিশাল নগরেও কোনও গণপরিবহন নেই। সড়কগুলো একদম ফাঁকা। শুধু কিছু ভ্যান ও রিকশা চলাচল করছে। বাধ্য হয়ে অনেকে হেঁটেই গন্তব্যে ছুটছেন।

আগামী ১৯ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ। সেদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলায় এবং তার আগের দিন শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না