শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালের দাম যদি বাড়ে, আমাদের হাত-পা কাঁপে: পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘খাবার আমাদের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। চালের দাম যদি বাড়ে, আমাদের হাত-পা কাঁপে। যারা খেতে পেত না, তাদের নিয়ে আগে গুলিস্তানে ভুখা মিছিল হতো। বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকে না।’

আজ শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত ফুডপ্রোর ৮ম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের বর্তমান সরকারের সময়ে গত ১৪ বছরে খাদ্য, বিদ্যুৎ ও সড়কে একটা বিরাট পরিবর্তন এসেছে। আপনারা ধন্যবাদ দিলে আমরা খুশি, না দিলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারব। তো সেই খাদ্য আপনারা পৌঁছে দিচ্ছেন, এটা দারুণ ব্যাপার। আগে দেশ দখল করা হত। এখন নিয়ম হচ্ছে, বাজার দখল করতে হবে। করতে পারলেই কেল্লাফতে।’

পরিকেল্পনামন্ত্রী বলেন, ‘শুধু খাবার দিলেই হবে না, সেটি স্বাস্থ্যকর হতে হবে। শুধু পরিবেশন নয়, বিপণন নয়, খাদ্যের মান ঠিক রাখায় আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এই কাজ করায় বাপা এগিয়ে এসেছে। তারা আরও বেশি ভূমিকা রাখবে আমি আশা করি। গবেষণায় আরও এগিয়ে আসুন। আমাদের আরও বেশি উৎপাদন করতে হবে, আরও বেশি আয় করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাপার বাপার সাবেক সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন, বাপার সাবেক সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, আয়োজক কমিটির সদস্য প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, আয়োজক কমিটির সদস্য মো. শহীদুল ইসলাম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ