বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের বাড়িতে তৃতীয় দফা অনশনে প্রেমিকা, আত্মহত্যার চেষ্টা

news-image

বরিশাল ব্যুরো : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তৃতীয় দফায় অনশন করা প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। এ সময় প্রতিবেশীরা জানতে পেরে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। গতকাল বুধবার রাতে বরিশালের গৌরনদী মডেল থানার চরগাধাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

প্রতারণার শিকার কলেজছাত্রী বলেন, ‘গত ছয়মাস আগে সঞ্জয় দত্তের সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি মন্দিরে গিয়ে শাখা-সিঁদুর পড়িয়ে সঞ্জয় আমাকে বিয়ে করেন। পরে ঘটনাটি জানাজানি হলে সঞ্জয় আমাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় আমাকে নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অনেক নাটক শুরু করেছেন। তারা বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য সঞ্জয়ের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। পরে তারা বিয়ের জন্য সময় চেয়ে উভয় পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মুচলেকার সময় পার হওয়ার পরও সঞ্জয়ের পরিবার থেকে বিয়ের আয়োজন না করায় আমি তৃতীয় দফায় গতকাল সন্ধ্যায় সঞ্জয়ের বাড়িতে আসি। এ সময় ওই পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে উপায় না পেয়ে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করি। কিন্তু প্রতিবেশীদের কারণে তা করতে পারি নাই।’

এ ঘটনায় আত্মগোপনে থাকা সঞ্জয় দত্ত বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ওই কলেজছাত্রীর সঙ্গে আমার বন্ধুত্ব হয়। সে হিসেবে আমার সঙ্গে তার কথা হতো। তবে বিয়ের অভিযোগ সত্য নয়। স্ত্রীর দাবি নিয়ে আমাকে ও আমার পরিবারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে সে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ওই কলেজছাত্রীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু লিখিত অভিযোগ দিতে অপরাগতা প্রকাশ করায় আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে