শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিধবাকে বিয়ে করে থানা থেকে ছাড়া পেলেন যুবক

news-image

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : গভীর রাতে বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়লই ফকিরপাড়া গ্রামের এনামুল হক(৪০)। পরে ৯৯৯’এ খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ গত মঙ্গলবার সকালে এনামুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সারাদিন থানা হেফাজতে রাখা হয় তাকে। এ সময় এলাকার মাতব্বররা মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বিয়ের দাবীতে অনড় থাকেন ওই বিধবা নারী। দিনশেষে বিয়েতে রাজী হলে যুবককে গতকাল বুধবার রাতে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বড়লই মিয়াজি পাড়া গ্রামের বিধবা নারী ঝরনা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পাশের গ্রামের এনামুল হকের পরকীয়া প্রেম চলছিল। এ অবস্থায় গত সোমবার রাতে ঝরনা বেগমের সঙ্গে দেখা করতে আসলে এলাকাবাসী জানতে পারে। পরে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়।

ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহাবুল হক বলেন, ‘আমি উপস্থিত ছিলাম না, শুনেছি ৩ লাখ টাকা দেনমোহরে রাতেই তাদের বিয়ে হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার পারভেজ জানান, ওই নারীর অভিযোগ না থাকায় এবং ছেলে বিয়েতে রাজী হওয়ায় চেয়ারম্যানের উপস্থিতিতে ছেলেকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পরে রাতেই তাদের বিবাহ সম্পন্ন হয়। এখন তারা স্বামী-স্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ