জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী।

সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘জাপান আমাদের ভালো বন্ধু। প্রায় তিন বছর ধরে নাওকি এখানে কাজ করেছেন। তিনি আমার ব্যক্তিগত বন্ধুও ছিলেন। প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে তিনি এখন জাপানে যাচ্ছেন। এরপর আবার বাংলাদেশে ফিরে এসে একবারেই চলে যাবেন।’

জাপানের কাছ থেকে সরকার বাজেট সহায়তা চেয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছি। তারা বিবেচনা করছে। আশা করছি, এ সহায়তা আমরা পাব।’

এ সময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘আইএমএফ আগামী বছর বাজেট সহায়তা ছাড় শুরু করবে। তবে আমরা (জাপান) এখনো বাজেট সহায়তা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। এ নিয়ে আলোচনা চলছে। আশাকরি, একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাংলাদেশে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ইতো নাওকি বলেন, ‘বাংলাদেশে তিন বছর আমার দারুণ সময় কেটেছে। অনেক মেগা প্রকল্পের সঙ্গে আমরা ছিলাম। এর মধ্যে মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে ডিসেম্বরে। এটি একটি মাইলফলক প্রকল্প। এ ছাড়া মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর সম্প্রসারণসহ আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ৫০ বছর পার করছে। জাপানের সঙ্গে সম্পর্কেরও ৫০ বছর চলছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর এ সফর সম্পর্ক আরও উন্নয়নে কাজ করছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান