শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারি থেকে দেশে বৈদেশিক মুদ্রার সংকট থাকবে না: গভর্নর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘দেশে বৈদেশিক মুদ্রার সংকট নেই। আন্ডার ইনভয়েসিংয়ের (কম মূল্য দেখানো) মাধ্যমে অর্থ পাচার ঠেকাতে আমরা সতর্ক অবস্থান নিয়েছি। এতে সংকট পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। আগামী জানুয়ারি মাস থেকে দেশে বৈদেশিক মুদ্রার সংকট আর থাকবে না।’

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। সেমিনারটির আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ‘হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আমদানি-রপ্তানির মাধ্যমে অর্থ পাচার শূন্যতে নামিয়ে আনা সম্ভব হয়েছে।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘গ্র্যাজুয়েশনের (এলডিসি থেকে উত্তরণ) জন্য উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিক, কৃষক এবং রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক কেন্দ্রে নিয়ে আসতে হবে। এখানে ঘাটতি আছে। কে আমাদের কোথায় কী সার্টিফিকেট দিল, সেটা বিষয় নয়।’

এ সময় ট্যারিফ পলিসি আধুনিকায়নের পরামর্শ দিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘এলডিসি থেকে উত্তরণের সময় বিশ্বের অন্যান্য দেশ যে ধরনের ট্যারিফ পলিসি (শুল্কনীতি) নেয়, বাংলাদেশেরও সে ধরনের নীতি গ্রহণ করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ