,

দিরাইয়ে আ.লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় মামলা

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলন সংঘর্ষের ঘটনায় ৮১ জনকে আসামি করে আদালতে মামলার দায়ের হয়েছে।

বৃহস্পতিবার সকালে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আদালতের বিচারক সাইয়েদ মাহবুব হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।

এতে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ ৮১ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর মর্মে আদেশ দিয়ে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহারে জানা যায়, গত ১৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আওয়ামী লীগের সম্মেলন সাবেক মন্ত্রী, ৩ সাংসদসহ কেন্দ্রীয় কমিটির নেতাদের উপর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তার কর্মীদের নিয়ে সম্মেলনের মঞ্চে সাবেক শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ, সুনামগঞ্জের ৩ সাংসদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তাদের হামলা ৪০ জন নেতাকর্মী আহত হন।

মামলার বাদী কলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের সম্মেলন সাবেক মন্ত্রী, ৩ সাংসদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগের বিদ্রোহী নেতাকর্মীরা বিএনপি জামাতের সহযোগিতায় ন্যক্কারজনক হামলা চালায় এতে শত শত নেতাকর্মী আহত হয়েছেন। আজকে আদালতে মামলা দায়ের করেছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মামলায় বাদী পক্ষের আইনজীবী আব্দুল আজাদ রোমান জানান, দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলন হামলার ঘটনায় ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করলে আদালত মামলাটি এফআইআর গণ্যে আদেশ দেন।

উল্লেখ্য, গত সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাবেক শিক্ষামন্ত্রীসহ কেন্দ্রীয় কমিটির নেতারা চেয়ার দিয়ে নিজেদের রক্ষা করলেও আহত হয়েছেন ৪০ জন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না