শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার স্থাপনে কুয়েতের প্রস্তাব অনুযায়ী কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নে কাজ করুন।’

বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

দ্রুততম সময়ে বাংলাদেশ-কুয়েত জয়েন্ট কমিশন গঠনেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা জানান, গত বছর কুয়েত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ বাংলাদেশে একটি পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। তার সরকার শোধনাগার স্থাপনের জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ করেছে।

বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কুয়েতের জনগণ বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুয়েত ও বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি ১৯৯৬ সালে বাংলাদেশের রিজার্ভে কুয়েতের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে কুয়েতের সহায়তার প্রশংসা করেন।

কুয়েতের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে উন্নয়ন প্রকল্পে সহায়তা করবে।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এসময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ