মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসির পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তার মৃত্যু

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালনকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহ জামাল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শাহ জামালের গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার বাইমাইল এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী আয়েশা এবং দুই মেয়ে সৌমী ও তায়েবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভূঞাপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল ইসলাম জানান, আজ সকালে উপজেলার মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহ জামাল।

বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মেঝেতে পড়ে যান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহ জামাল ২০১৪ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সহকারী শিক্ষক ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী

মিষ্টি আলুর প্যানকেক তৈরির রেসিপি জেনে নিন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন রিহানা

শ্রীলঙ্কার নতুন হেড কোচ গ্যারি কার্স্টেন

ফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: গোলাম পরওয়ার

নারীদের ঈদ কেনাকাটায় পছন্দের শীর্ষে পাকিস্তানি ড্রেস, নেই একক আধিপত্য

সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই

আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ