বিশ্বকাপের যে স্টেডিয়াম নির্মিত হয়েছে টুপির আদলে

news-image

ক্রীড়া ডেস্ক : কাতারের রাজধানী দোহা থেকে দুরত্ব ১২ কিলোমিটার। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই এর অবস্থান। সেখানে নির্মাণ করা হয়েছে আল থুমামা স্টেডিয়াম। ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি নির্মিত হয়েছে গাহফিয়ার আদলে। আকাশ কিংবা বহুতল ভবনের উচু থেকে দেখলে যা পুরো টুপির মতো দেখা যায়।

মধ্যপ্রাচ্য বা আরব দেশের পুরুষরা নিজেদের ঐতিহ্য ধরে রাখতে এক ধরণের বিশেষ টুপি পরে থাকেন, সেটিকেই বলা গাহফিয়া। আবার একে তাকিয়া হ্যাটও বলা হয়। কাতার এই স্টেডিয়াম নির্মাণে সেই ঐতিহ্যকেই উৎকীর্ণ করে তুলেছে এখানে।

আল-থুমামা স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৬টি ম্যাচসহ একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৪০ হাজার করা হলেও বিশ্বকাপ শেষে ব্যায় সংকোচনের জন্য ধারণক্ষমতা নামিয়ে আনা হবে ২০ হাজারে।

গাহফিয়ার ডিজাইন ছাড়াও স্টেডিয়ামের আশেপাশের এলাকায় পরিবেশগত এবং প্রাসঙ্গিক স্থাপত্যের গুরুত্ব অন্বেষণ করতেই বিশেষ ধরণের নকশা করা হয়েছে। স্টেডিয়ামের আশেপাশের সেচের জন্য পূনর্ব্যবহৃত পানি ব্যবহার করে অন্যান্য স্টেডিয়ামের তুলনায় ৪০ ভাগ বেশি বিশুদ্ধ জল সংরক্ষণও নিশ্চিত করা হয়েছে।

এ মাঠে অনুষ্ঠিত হবে এ, বি, ই ও এফ গ্রুপের খেলা। যেখানে নেদারল্যান্ডস, স্পেন, কোস্টারিকা, ইরান, বেলজিয়াম, মরোক্কো, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দলগুলো খেলবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান