সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ডিসেম্বর ইতিহাসের সবচাইতে বড় সমাবেশ হবে: দুদু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি সামসুজ্জামান খান দুদু বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হবে ইতিহাসের সব চাইতে বড় সমাবেশ। এই সমাবেশে সরকার যে ভাষায় প্রতিহত করার চেষ্টা করবে তাদেরকে সেই ভাষাতেই বিএনপির পক্ষ থেকে জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সামসুজ্জামান খান বলেন, বিএনপি ইতিমধ্যে অন্যান্য সকল বিভাগে সম্মেলন করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশি নির্যাতন হামলার শিকার হয়েছে। ঢাকা সর্বশেষ সমাবেশ হবে।

এতে কোনোরকম বাধা অথবা প্রতিহত করার চেষ্টা করলে তারা যে ভাষায় প্রতিহত করতে আসবে তাদের সেই ভাষাতেই জবাব দেয়া হবে বলে জানিয়েছেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদকসহ জেল বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে একই সময়ে গণসংহতি দলের চেয়ারম্যান জোনায়েদ সাকী মাজারে পুষ্প স্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশের শেষ সমাবেশ আগামী ১০ ডিসেম্বর। সরকার ওই দিনও তাদের বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই আন্দোলন ঠেকিয়ে রাখতে পারবে না। জনগণের ভোটাধিকার কেরে নিয়েছে। দিনের ভোট রাতে দিয়েছে, লুটপাট দুর্নীতি ও নিত্যপণ্য দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ হচ্ছে। জনগণই এবার সরকারকে রুখে দেবে বলেও জানান তিনি।

এ সময় তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে