সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তবুও অস্বস্তি আর্জেন্টিনা দুর্গে

news-image

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতকে হারানোর ১২ ঘণ্টা পেরিয়েছে মাত্র। বড় ব্যবধানে জয়ের রাতে যেন গোল উৎসবে মেতে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু বড় জয়ের পরেও আর্জেন্টাইন দুর্গে একটা অস্বস্তি যেন থেকে যাচ্ছে। আবুধাবিতে দুর্দান্ত এই জয়েও পুরো স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেননি লিওনেল মেসিরা। বিশ্বকাপ শুরুর দুই দিন আগে দলে যে চোটের শঙ্কা ভর করেছে!

আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, লেফটব্যাক মার্কোস আকুনিয়া ও ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস শারীরিকভাবে পুরোপুরি ফিট নন। কাল প্রস্তুতি ম্যাচে ৪৫ মিনিট খেলেন আকুনিয়া। শারীরিকভাবে তাকে পুরো ফিট মনে হয়নি।

জয়ের পর তাই সংবাদ সম্মেলনে দুশ্চিন্তার কথাই জানালেন স্কালোনি, ‘আমরা ছোটখাটো সমস্যায় পড়েছি। এখনো স্কোয়াডে পরিবর্তনের জন্য কিছুদিন সময় আছে। আমরা পাল্টাতে পারব, যদিও আশা করছি, সেটা যেন না করতে হয়, তবে সম্ভাবনা আছে।’

ফিফার নিয়ম অনুযায়ী, কাতার বিশ্বকাপে চোট কিংবা মারাত্মক অসুস্থতাজনিত কারণে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো।

নিকোলাস গঞ্জালেসকে বেঞ্চে রাখলেও তাকে মাঠে নামাননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এর বাইরেও চোট নিয়ে শঙ্কায় ভুগছে আর্জেন্টিনা শিবির। পাওলো দিবালা, ক্রিশ্চিয়ান রোমেরো ও পাপু গোমেজদের চোট ও ফিটনেস সমস্যার কারণে কালকের প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে দেখা যায়নি।

স্কালোনি আরেকটু ব্যাখ্যা করে বলেন, ‘আমি বলছি না যে তারা (যাদের চোটের সমস্যা) স্কোয়াডের বাইরে থাকবে। আজ (কাল) কয়েকজনকে দলে নেওয়া হয়নি। কারণ, তারা খেলার মতো ফিট ছিল না এবং ঝুঁকি ছিল। তাই নিশ্চয়তা দিতে পারছি না যে তারা ঠিক আছে। এমনিতে ঠিক আছে কিন্তু সাবধান থাকতে হবে।’

লুসাইলে ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপে নিজেদের অভিযাত্রা শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে