,

নির্জনে ডেকে নিয়ে রণবীর সিংকে কুপ্রস্তাব!

news-image

বিনোদন ডেস্ক : কাস্টিং কাউচের শিকার শুধু অভিনেত্রীরা নন, অভিনেতারাও হয়ে থাকেন। সে রকমই কিছু তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বর্তমান প্রজন্মের বলিউডের প্রথম সারির অভিনেতাদের অন্যতম রণবীর সিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, বলিউডে কাস্টিং কাউচ নায়কদের ক্ষেত্রেও হয়ে থাকে। পর্দায় ডেবিউ করার আগে তিন বছর স্ট্রাগল করেছিলাম। সেই সময়েই কাস্টিং কাউচের মুখে পড়েছিলাম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডে সাজিদ খানের বিরুদ্ধে একের পরে এক কাস্টিং কাউচের অভিযোগ উঠছে। তবে তিনি একা নন, ‘মিটু’ আন্দোলনে একাধিক বলিউড পরিচালক, প্রযোজক ও সংগীত পরিচালকেরও নাম উঠে এসেছিল। অর্থাৎ বলিউডে যে কাস্টিং কাউচ রয়েছে সেই বিষয়টি শুধুমাত্র গুজব নয়।

সাক্ষাৎকারে রণবীর সিং জানান, মণীশ শর্মার ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় প্রথম ব্রেক পান রণবীর সিং। তবে অভিষেক হয়েছিল কপি-রাইটার হিসেবে। একটা সময় অভিনয় নিয়েই এগিয়ে যেতে চান তিনি। সে সময় ক্যারিয়ারে কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না। যে কারণে অন্ধকারেই পথ খোঁজার চেষ্টা করছিলেন।

এই অভিনেতা বলেন, স্ট্রাগল টাইমেই একবার এক প্রযোজক প্রাইভেট পার্টিতে ডাকেন। পরে তাকে একটা নিরিবিলি জায়গায় নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস, কোনটা পছন্দ তার?

উত্তরে রণবীর জানান, তিনি হার্ড ওয়ার্কার। কিন্তু পাল্টা জবাবে ওই ব্যক্তি নায়ককে বলেন, ডার্লিং স্মার্ট হও, সেক্সি হও। আর এসব অভিজ্ঞতা থেকেই কাজের গুরুত্ব বুঝেছেন বলেও জানান অভিনেতা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না