শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগল নাচে, ৩ নম্বর বাচ্চাও নাচে: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বামদলগুলোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাগল তো নাচে, সঙ্গে ছাগলের ৩ নম্বর বাচ্চাও নাচে। বাম রাজনীতি করে, আদর্শের কথা বলে, খেটে খাওয়া মানুষের কথা বলে। এরা আবার হাওয়া ভবনের যুবরাজের সঙ্গে আন্দোলনে যোগ দিতে চায়।’

আজ বুধবার দুপুরে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বামদলগুলোর সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘কোথায় গেল আদর্শ? ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সরদার। জিরো প্লাস জিরো, প্লাস জিরো সমান সমান জিরো।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘গোটা ডিসেম্বর মাস আপনাদের মাঠে থাকতে হবে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে থাকতে হবে। এগুলো যাদের সৃষ্টি তাদের বিরুদ্ধে বিজয়ের মাসে খেলা হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা নাকি কাপুরুষ, সে জন্য তাদের মামলা দিচ্ছি। কাপুরুষ আওয়ামী লীগ না কি বিএনপি? কাপুরুষ হালের নেতা, হাওয়া ভবনের যুবরাজ বসে আছে টেমস নদীর পাড়ে। আর বস্তায় বস্তায় দুবাই থেকে টাকা পাঠাচ্ছে। টাকা ওড়ে আকাশে-বাতাসে।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আর আগুন নিয়ে খেলতে দেব না। আগুন নিয়ে খেলতে এলে খেলা হবে। জনগণ মোকাবিলা করবে, প্রতিরোধ করবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেত্রীর নির্দেশনা আছে, আমরা সাদা-মাটা সম্মেলন করবো। জাতীয় সম্মেলনও আমরা সাদা-মাটা করব। এই বিলবোর্ডে কত টাকা চলে যায়…দরকার নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘এখন ঘুম থেকে উঠে ঢাকায় অফিসে যায়, আবার রাত ৮টার আগে ফিরে আসে। কার গুণে? ভুলে যাবেন না বরগুনাবাসী। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসের সেতু। এত যার কাছে পেয়েছেন…কুয়াকাটা পর্যন্ত কোনো ব্রেক নেই। আরও তো অনেক উন্নয়ন…।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ