শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুজ্বরে প্রাণ গেল তরুণ ক্রিকেটারের

news-image

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাব্বি গাছি (২০) নামের এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে, গত ৯ নভেম্বর তাকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়েছিল।

রাব্বি গাছি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় বেশবপুর গ্রামের জাহাঙ্গীর গাছির একমাত্র ছেলে। তিনি ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রাব্বির জ্বর হলে শিবচরের একটি হাসপাতালে ভর্তি হয়। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে গত ৯ নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

রাব্বির পরিবার জানান, ক্রিকেট খেলার প্রতি প্রবল ঝোঁক ছিল রাব্বির। ২০১৯ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বয়সভিত্তিক ক্রিকেট বালক দলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল রাব্বি। এছাড়া ক্রিকেট খেলতে ভারতও সফর করেছিল দলের সঙ্গে।

স্থানীয়রা জানান, ছেলেটি খেলাধুলা নিয়েই থাকতো। বাড়িতে এলে এলাকার ছেলেদের নিয়ে খেলাধুলা করতো। দুইবার বিদেশে গিয়েও খেলেছে। রাব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ তার পরিবারের সদস্যরা। রাব্বির বাবা জাহাঙ্গীর গাছি বলেন, আমার ছেলে খেলাধুলায় ভালো ছিল। ঘরভর্তি নানান ট্রফি পড়ে আছে। অথচ আমার রাব্বি নাই!

রব্বির চাচাতো ভাই সাংবাদিক হায়দার আলী বলেন, গত সপ্তাহে রাব্বির ডেঙ্গু ধরা পড়লে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল আমি তাকে হাসপাতালে দেখতে যাই। রাতে সে মারা গেছে। আমরা সবাই ওর জন্য শোকাহত।

বুধবার দুপুর ২টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ