সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী মাহবুব জামিল মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে রুবায়েত জামিল জানান, তার জানাজা গুলশান আজাদ মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। তারপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি সবার কাছে তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

মাহবুব জামিল বার্ধক্যজনিত কারণ ও ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মাহবুব জামিল ২০০৮ সালের ২১ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি মন্ত্রী পদমর্যাদায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এ ছাড়া মাহবুব জামিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির সদস্য হিসেবেও ছিলেন। তিনি সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান, সিঙ্গার এশিয়া এবং হংকংয়ের আঞ্চলিক জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের পরিচালক বোর্ডের উপদেষ্টা, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি এবং আইস টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ১৯৮৪ সালে ব্যবসা ব্যবস্থাপনায় ‘স্যার জগদীশচন্দ্র স্বর্ণপদক’ ও ১৯৯৫ সালে ব্যবস্থাপনা উৎকর্ষে ‘বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনা ট্রাস্ট স্বর্ণপদক’ লাভ করেন।

তিনি স্ত্রী, কন্যা, পুত্র ও পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে