শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে ইউক্রেন

news-image

অনলাইন ডেস্ক : পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় যে ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন, সেটি ছুড়েছেন ইউক্রেনের সেনারা।

বুধবার মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আটকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছিলেন ইউক্রেনের সেনারা। সেই ক্ষেপণাস্ত্রই পোল্যান্ডে গিয়ে বিস্ফোরিত হয়।

এদিকে পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অন্যান্য বিশ্ব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। এছাড়া জি-৭ জোট এবং ন্যাটোও জরুরি বৈঠকে বসার ঘোষণা দেয়।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুরুতেই জানিয়েছিলেন, তারা প্রাথমিক তদন্তের মাধ্যমে জানতে পেরেছিলেন ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হতে পারে।

তবে হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে রাশিয়া বলছিল, রাশিয়া পোল্যান্ডে হামলা করেনি। উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে এমনটি বলা হচ্ছে।

তবে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার দায় সরাসরি রাশিয়ার ওপর চাপিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেছিলেন, ‘আজ যা ঘটেছে, এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম। আমরা এ নিয়ে বলেছি। সন্ত্রাসবাদ আর শুধু ইউক্রেনের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ইতোমধ্যে মলদোভায় ছড়িয়েছে। আর আজ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে, আমাদের বন্ধু রাষ্ট্রের মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের মানুষের সমবেদনা নেবেন আপনারা।’

সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম