,

মা-বোনকে পিটিয়ে মরিচের গুঁড়া লাগিয়ে দিলেন নারী ইউপি সদস্য

news-image

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মা শিরিন আক্তার (৬০) ও বোন হালিমা আক্তার সাখিকে মারধরের পর মরিচের গুঁড়া নিক্ষেপ করার অভিযোগ উঠেছে নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মরিয়ম বেগম আঁখির বিরুদ্ধে।

আজ মঙ্গলবার উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মা শিরিন আক্তার এ অভিযোগ করেন। অভিযুক্ত মরিয়ম বেগম আঁখি ভবানীগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানিয়েছে, আঁখি বিয়ের পর থেকেই স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকেন। তার বাবা নুর নবী মারা যাওয়ার পর তিনি তার মায়ের ভরণপোষণের দায়িত্ব নেন। তবে কোনো কিছু নিয়ে সমস্যা হলেই আঁখি তার মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিভিন্ন সময় আঁখির হাতে লাঞ্ছিত হয়ে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিধবা মা।

আজ মঙ্গলবার সকালে বাড়ির দুটি কড়ই গাছ কাটা নিয়ে আঁখি ও তার বোন সাখির মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দুজনকে শান্ত করতে গেলে আঁখি তার মাকে কিল-ঘুষি মারে। মাকে বাঁচাতে গেলে সাখিকেও মারধর করা হয়। একপর্যায়ে তাদের শরীরে মরিচের গুঁড়া নিক্ষেপ করে আঁখি। এ সময় সাখির দুই বছরের মেয়ে তানহাও আহত হয়। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিরিন আক্তার বলেন, ‘এখন পর্যন্ত আঁখি ৩ থেকে ৪ বার আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই। এমন ঘটনা যেন আর কোনো মায়ের সঙ্গে না ঘটে।’

অভিযুক্ত ইউপি সদস্য মরিয়ম বেগম আঁখি বলেন, ‘আমি আমার দুই বোনের চেয়ে মাকে অনেক ভালোবাসি। অন্য মেয়েদের পক্ষ নিয়ে মা এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাগে মরিচের গুঁড়া নিক্ষেপ করেছি। তবে মায়ের গায়ে হাত তুলিনি।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগীদের থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম