সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ডিসেম্বর বিশৃঙ্খলার চেষ্টা করলে শাপলা চত্বরের মতো হবে: কৃষিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘মুখে বললেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। ১০ ডিসেম্বর বিশৃঙ্খলার চেষ্টা করলে শাপলা চত্বরের মতো সব পরিষ্কার হয়ে যাবে। হেফাজত ইসলামও এমন বলে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। তারা বলেছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েই ছাড়বে। কিন্তু রাতেই শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেছে।’

আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হৈবতপুর গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র ও আমন ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

দেশে দুর্ভিক্ষের শঙ্কা নাই জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে এবার প্রচুর পরিমাণ আমন ধান উৎপাদন হয়েছে। ফলে দুর্ভিক্ষের কোনো শঙ্কা নেই। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কোনো দুর্ভিক্ষ হবে না, খাদ্য সংকট হবে না।’

তিনি বলেন, ‘তবে ইউক্রেনের যুদ্ধ চলমান থাকলে মানুষের একটু কষ্ট হতে পারে। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের বড় রপ্তানিকারক দেশ। তাদের যুদ্ধের প্রভাব হিসেবে প্রধানমন্ত্রী সবাইকে বারবার সতর্ক করছেন। বিশ্বের অর্থনৈতিক মন্দার পূর্বাভাস হিসেবে আমাদের সতর্ক হতে হবে।’

চুয়াডাঙ্গার কৃষিখাতের প্রশংসা করে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘চুয়াডাঙ্গার কৃষি হবে বাংলাদেশের মডেল। আধুনিক, উন্নত এবং কৃষকের জন্য লাভজনক কৃষি অর্থকরী কৃষি। ফলমূল, শাক সবজিতে বিপ্লব ঘটবে চুয়াডাঙ্গায়।’

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর