,

অপূর্ব-মাহির ‘কাল থেকে শুরু…’

news-image

বিনোদন প্রতিবেদক : কথায় আছে ‘যা তুমি আজ করতে পার, তা কখনও কালকের জন্য ফেলে রেখো না’- বেশির ভাগ মানুষ এটি বিশ্বাস করলেও বাস্তবে এই কথাটি মেনে চলা লোকের সংখ্যা হাতেগোনা। চারপাশে এমন চরিত্রের মানুষের কমতি নেই। আর সেই কমন বিষয়টিকে খানিক ব্যতিক্রম ভঙ্গিতে মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকের মাধ্যমে তুলে ধরেছেন নির্মাতা মাইদুল রাকিব। অভিনেতা অপূর্বকে নিয়ে তিনি নির্মাণ করেছেন নাটক ‘কাল থেকে শুরু…’।

এতে অপূর্বকে দেখা যাবে রাহিন নামের এক যুবকের চরিত্রে। যে কখনও সঠিক সময়ে তার কাজটা করতে পারেনি। সবসময় আজ না কাল করব। আবার কাল চলে এলে বলে পরশু করব। এভাবেই তার পেন্ডিং কাজের লিস্ট সবসময় বেড়ে যায়। এমনকি আজ না কাল বলে বলে গার্লফ্রেন্ডের সঙ্গেও নিয়মিত দেখা করেন না তিনি।

একটা সময় রাহিনকে তার গার্লফ্রেন্ড ফারা অনুরোধ করে, বিয়ের বিষয়ে তার বাবার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আজ না কাল বলে বলে একদম শেষ মুহূর্তে যায়।

নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘মূলত আমাদের নাটকের মূল মোড়টা ঘুরে যায় এখানেই। সেটি চমক হিসেবেই থাক দর্শকদের জন্য। তবে নাটকটি প্রসঙ্গে এটুকুই বলব, গল্পটি অসম্ভব মজার। রয়েছে কিছু শিক্ষণীয় বার্তা। আশা করি, দর্শকরা উপভোগ করবেন কাজটি।’

নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি। আরেকটি অন্যতম চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। এটি নির্মাণ হয়েছে সিএমভি’র ব্যানারে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না