শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, জড়িতদের ছাড় নয়: প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘বিমানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও বিমানের কাছে সিভিল এভিয়েশনের যে বকেয়া পাওনা রয়েছে তা মওকুফ করার এখতিয়ার বিমান মন্ত্রণালয়ের নেই। এটা একমাত্র অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত দিতে পারে।’

আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, ‘আগামী ১৫ বছরে দেশের এভিয়েশন খাতে প্রায় ৩ গুণ প্রবৃদ্ধি হবে। সরকারের নীতিগত সমর্থনের কারণে অন্যান্য ব্যবসার পাশাপাশি এভিয়েশন খাতেও প্রবৃদ্ধি হচ্ছে। মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। সে সময় রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত ১২৬ নং অধ্যাদেশ অনুযায়ী সিভিল এভিয়েশন অথরিটি গঠিত হয়। এভিয়েশন শিল্পের উন্নয়নে জাতির পিতা যে কাজ শুরু করেছিলেন, সেটি এখন তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল, ১০টি হ্যাংগার নির্মাণ, রানওয়ে শক্তিশালীকরণ, কক্সবাজার বিমানবন্দরে সমুদ্রে দৈর্ঘ্য বৃদ্ধিসহ দেশের সব বিমানবন্দরে প্রভূত উন্নয়ন হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সব বিমানবন্দরে রাডার স্থাপনসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ চলমান আছে। সরকারের নীতিগত সমর্থনের কারণে অন্যান্য ব্যবসার পাশাপাশি এভিয়েশন খাতেও ব্যবসা বাড়ছে। বর্তমানে বিদ্যমান দুটি এয়ারলাইনসের রুট সংখ্যা দিন-দিন বাড়ছে। আশা করি আজ যাত্রা শুরু করা এয়ার অ্যাস্ট্রাও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান বলেন, ‘বাংলাদেশে নতুন একটা এয়ারলাইনস আসছে, এটা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমি সেজন্য তাদের স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইন্ড্রাস্ট্রিকে আরও বেগবান করতে সহায়তা করছেন। ২০৪১ সালে আমরা একটি উন্নত দেশে উন্নীত হব। তার জন্য যেসব ইলিমেন্ট থাকা দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে, যোগাযোগ। এই যোগাযোগ খাতে অবদান রাখছে এয়ারলাইন্সও। আমি প্রত্যাশা করছি, আপনারা যে উদ্দেশ্য নিয়ে আসছেন, যাত্রীদের সেবা দেওয়ার, এটা অব্যাহত রাখবেন। ফ্লাইট স্ট্যান্ডার্ডস সেফটি এবং যাত্রীদের সেবা এই দুটো বিষয় খেয়াল রাখবেন। যেসব এয়ারলাইন্স বসে গেছে, তারা যাত্রীদের সেবাটা ঠিকমত দিতে না পারায় বসে গেছে। আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।’

অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফসহ সিভিল এভিয়েশন অথিরিটি ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ