তোমার জীবন সুখের হোক: সানিয়াকে শোয়েব

news-image

অনলাইন ডেস্ক : খেলার জগৎ ছেয়ে গেছে তাদের বিচ্ছেদের গুঞ্জনে। অনেকের দাবি, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও টেনিস তারকা সানিয়া মির্জার নাকি বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। অবশ্য গুঞ্জন নিয়ে এখনও তারা কেউ মুখ খোলেননি। তবে এসবের মাঝেই স্ত্রী সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শোয়েব। টুইটারে লিখলেন, ‘তোমার জীবন সুখের হোক।’

ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়ার ৩৬তম জন্মদিন মঙ্গলবার। তাকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বামী শোয়েব। লিখেছেন, ‘সানিয়া, শুভ জন্মদিন। তোমার জীবন সুখে ভরে উঠুক। সুস্বাস্থ্যের অধিকারী হও, এই কামনা করি। আজকের দিনটা দারুণ ভাবে উপভোগ করো।’

শোয়েবের তিন লাইনের এই শুভেচ্ছা বার্তা সানিয়ার সঙ্গে তার বিচ্ছেদের জল্পনাকে আলাদা মাত্রা দিয়েছে। বিচ্ছেদ কি তবে হয়েই গেছে? নাকি, সব কিছুই স্বাভাবিক? কোনো সমস্যা নেই বলেই এ ভাবে শুভেচ্ছা জানালেন স্ত্রীকে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সানিয়া-শোয়েবের ভক্তদের মনে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান