শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ফিরল অঙ্গচ্ছেদ ও পাথর ছুড়ে হত্যার সাজা

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে ফিরল অঙ্গচ্ছেদ এবং পাথর ছুড়ে হত্যার মতো নির্মম মধ্যযুগীয় সাজা। সুনির্দিষ্ট কয়েকটি অপরাধের শাস্তি হিসেবে ফের ইসলামী শরিয়া আইন মোতাবেক অঙ্গচ্ছেদ ও পাথর ছোড়ার মত সাজা দেওয়া শুরু করার জন্য বিচারকদেরকে নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা।

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ গত রবিবার রাতে টুইটারে এক পোস্টে এ খবর দিয়েছেন। জাবিহউল্লাহ তার পোস্টে লেখেন, মোল্লা আখুন্দজাদা একদল বিচারকের সঙ্গে সাক্ষাৎ করার পর ‘বাধ্যতামূলক’ এ আদেশ দেন। তিনি বলেছেন, ডাকাতি, অপহরণ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের বিচার খুবই সাবধানে করতে হবে এবং অবশ্যই ইসলামী শরিয়া আইনের বিধান অনুসারে শাস্তি দিতে হবে।

তবে ঠিক কোন অপরাধের শাস্তি কী হবে তার বিস্তারিত জানায়নি তালেবান। কিন্তু আফগানিস্তানের একজন ধর্মীয় নেতা বিবিসি-কে বলেছেন, শরিয়া আইনে যেসব শাস্তির কথা বলা আছে সেগুলোর মধ্যে অঙ্গচ্ছেদ, জনসম্মুখে বেত্রাঘাত ও পাথর ছুড়ে হত্যাও রয়েছে।

১৯৯০ এর দশকে তালেবান যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল তখন জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের কারণে সমালোচিত হয়েছিল দলটি। গতবছর দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তারা তাদের শাসন ব্যবস্থায় পরিবর্তন এনে যুগের সঙ্গে তাল মেলানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে তাদের খুব একটা আগ্রহ নেই। বরং নারীদের বিভিন্ন অধিকার ও স্বাধীনতা খর্ব করার মধ্য দিয়ে তারা পুনরায় আগের শাসন ব্যবস্থায় ফিরে যাচ্ছে। গত সপ্তাহে তালেবান নারীদের জন্য কাবুলের সব পার্ক ও জিমনেসিয়ামে প্রবেশ নিষিদ্ধ করেছে। নারীদের হাইস্কুল এখনো বন্ধ করে রেখেছে তালেবান।

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম