শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই কাস্তিয়োকে বাদ দিলো ইকুয়েডর

news-image

অনলাইন ডেস্ক : যে খেলোয়াড়কে নিয়ে বিতর্কের জেরে গত সপ্তাহ পর্যন্তও বিশ্বকাপ খেলা অনিশ্চিত ছিল, সেই বায়রন কাস্তিয়োকে বাদ দিয়ে কাতারে হতে যাওয়া আসরের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ইকুয়েডর।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দলের মধ্যে সবশেষ দল হিসেবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইকুয়েডর। নিজেদের প্রথম ম্যাচের মাত্র ১২দিন আগে যাদের ব্শ্বিকাপ খেলা নিয়ে সব সংশয় দূর হয়।

বাছাইপর্বে বায়রন কাস্তিয়োকে খেলানো নিয়ে আপত্তি তুলেছিল চিলি। তাদের দাবি ছিল, কাস্তিয়োর জন্ম ১৯৯৫ সালে, কলম্বিয়ার টুমাকোয়। কিন্তু ইকুয়েডর তাদের নথিতে উল্লেখ করেছে, ১৯৯৮ সালে ইকুয়েডরের শহর প্লায়াসে জন্ম তার।

এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। চিলির জোর দাবি ছিল, ‘ভুয়া খেলোয়াড়’ খেলানো ইকুয়েডরের বিপক্ষে দুই ম্যাচের পূর্ণ ৬ পয়েন্ট পেলে বিশ্বকাপের টিকেট পেত তারা।

গত সপ্তাহে ক্রীড়ার সর্বোচ্চ আদালত কাস্তিয়োকে ইকুয়েডরের নাগরিক বলে গণ্য করেছে। তবে ‘মিথ্যা তথ্য সংবলিত একটি নথি ব্যবহারের জন্য’ ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুতে ইকুয়েডরের ৩ পয়েন্ট কাটা হবে। এছাড়া দেশটিকে ১ লাখ সুইস ফ্রাঁ জরিমানাও দিতে হবে।

আগামী রবিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী আরও দুই দল- সেনেগাল ও নেদারল্যান্ডস।

ইকুয়েডরের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: মোয়েসেস রামিরেজ, আলেকজান্ডার ডমিঙ্গেজ, হার্নান গালিন্দেজ

ডিফেন্ডার: পিয়েরো হিনকাপি, রবার্ট আরবোলেদা, পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেলো প্রিসিয়াডো, জ্যাকসন পোরোজো, জাভিয়ের আরেগা, ফেলিক্স তোরেস, দিয়েগো প্যালাসিওস, উইলিয়াম পাচো

মিডফিল্ডার: কার্লোস গ্রুয়েজো, জোসে সিফুয়েন্তেস, অ্যালান ফ্রাঙ্কো, ময়েসেস ক্যাসেডো, অ্যাঞ্জেল মেনা, জেরেমি সারমিয়েন্টো, আইরটন প্রিসিয়াডো, সেবাস্তিয়ান মেন্ডেজ, গঞ্জালো প্লাটা, রোমারিও ইবাররা

ফরোয়ার্ড: জোর্কাইফ রেসকো, কেভিন রদ্রিগেজ, মাইকেল এস্ট্রাদা, এনার ভ্যালেন্সিয়া।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ