শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আট বছরের বালকের পালটা কামড়ে মৃত্যু বিষাক্ত কোবরার!

news-image

অনলাইন ডেস্ক : আট বছরের বালককে কামড়ে দিয়েছিল বিষাক্ত কোবরা। পালটা বালকের কামড়ে কোবরাটির মৃত্যু হল। এমনই উদ্ভট ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের জশপুর জেলার প্রত্যন্ত গ্রামে। যা ছত্তিশগড়ের রাজধানী রাইপুর থেকে উত্তর-পূর্বে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার দীপক নামে ওই বালক বাড়ির পেছনে খেলছিল। ওই বালক দাবি করেছে, খেলার মধ্যেই তার হাতে একটি বিষাক্ত কোবরা এসে পেঁচিয়ে ধরে। কামড়েও দেয় তাকে। তুমুল যন্ত্রণা শুরু হয়। তারইমধ্যে হাত থেকে সাপটি ছাড়ানোর চেষ্টা করে দীপক। কিন্তু কিছুতেই ছাড়াতে পারছিল না। তারপর ওই কোবরাকে সে পাল্টা কামড়ে দেয়।

ওই প্রতিবেদন অনুযায়ী, দীপক বলেছে যে, ‘আমার হাতে পেঁচিয়ে ধরেছিল সাপটি এবং আমাকে কামড়েও দেয়। মারাত্মক যন্ত্রণা করছিল। আমি চেষ্টা করলেও কোনওভাবে সাপটি ছাড়াতে পারছিলাম না। তাই আমি দুবার জোরে কামড়ে দিয়েছিলাম। মুহূর্তের মধ্যে পুরো ব্যাপারটা ঘটে গিয়েছিল। চোখের নিমেষেই পুরো ঘটনা ঘটেছিল।’

তারইমধ্যে ওই বালককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, দীপকের চিকিৎসা শুরু হয়েছিল দ্রুত। একদিন রাখা হয়েছিল পর্যবেক্ষণ। তারপর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। স্বাস্থ্য কর্মকর্তা জেমস মিনজ বলেছেন, ‘ওকে দ্রুত সাপে কাটার ওষুধ দেওয়া হয়। দিনভর পর্যবেক্ষণে রাখা হয়। তারপর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম