সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বাস-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় দুটি বাস ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন।

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬) এবং একই গ্রামের কালাম মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৩৫)।

ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাসের চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল।

এ সময় ভৈরবমুখী একটি যাত্রীবাহী বাস দাঁড়ানো থাকা বাসটিকে পেছন দিক থেকে জোরে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী মাছভর্তি একটি পিকআপভ্যান বাস দুটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অপর ১০ জন আহত হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ দিকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌরাগুধা গ্রামের কামাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ এখনো ভৈরব হাইওয়ে থানায় আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে