সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘১০ ডিসেম্বর আল্টিমেটাম নয়, নতুন কর্মসূচি দেবে বিএনপি’

news-image

নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর কোনও আল্টিমেটাম নয়, সেদিন নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি মহাসচিব বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

রাজধানীর নয়াপল্টনে ১০ ডিসেম্বর মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে আবেদন জমা দিয়েছে বিএনপি। চিঠি দিতে এসে এ কথা জানান বিএনপি নেতা।

আওয়ামী লীগ যেনো কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে ডিএমপির প্রতি আহ্বান জানায় দলটি।

আবদুস সালাম বলেন, সমাবেশ ঘিরে ঢাকায় পুলিশের গ্রেফতার অভিযান বন্ধ করতে হবে। সরকারি দল ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করতে চায়।

এবিষয়ে ডিএমপির উপ-কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, সমাবেশের লিখিত আবেদন গ্রহণ করা হয়েছে। সমাবেশ ঘিরে কোনও ধরনের হুমকি আছে কিনা, সে বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতে অনুমতি দেয়া হবে। অনুমতি দেয়া হলে ভেন্যুর যাবতীয় নিরাপত্তা দেবে পুলিশ।

মামলাবিহীন কারো বিরুদ্ধে কোনও গ্রেপ্তার অভিযান চলছে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে