সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ডিসেম্বরের সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে বিএনপি নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশর অনুমতি নিতে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির নেতারা প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক এবং ও দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু অংশ নিয়েছেন।

জানা গেছে, সমাবেশের অনুমতিসহ বেশ কিছু বিষয় নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে আলোচনা করবেন বিএনপির নেতারা।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে