,

জি-২০ সম্মেলনে খাদ্যনিরাপত্তায় জোর

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি২০ শীর্ষ সম্মেলন। মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদো সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময় তিনি যুদ্ধ বন্ধে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নের উপর জোরদারে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্মেলনে আগত প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, অনুষ্ঠানটি আয়োজন করতে পারা ইন্দোনেশিয়ার জন্য একটি সম্মানের বিষয়।

এ সম্মেলনে একটি ইতিবাচক ঘটনা ঘটে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তিন ঘণ্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে পার্থক্য সত্ত্বেও আরও ঘন ঘন যোগাযোগের প্রতিশ্রুতি দেন।

এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, এই বৈঠকের ফলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে ক্ষতিগ্রস্ত খাদ্য নিরাপত্তা মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আশা করা হচ্ছে।

জি২০ দেশসমূহের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান গ্রুপের সম্মেলনে তাদের নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন।

সমষ্টিগতভাবে জি২০ এর অন্তর্ভুক্ত দেশসমূহ পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের ৮৫ শতাংশ, বিশ্ব বাণিজ্যের ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে। বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যা এই দেশগুলোতে বাস করে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড