,

বাঞ্ছারামপুরে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটা বিদ্ধ সহ  আহত ৩০

news-image
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর  : ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার গতকাল সোমবার বিকেল ৬টায় দরিয়াদৌলত ইউপির  বাখরনগর গ্রামের সাবেক চেয়ারম্যান  জাহাঙ্গীর আলম সমর্থক ও রব্বান মিয়া বাহিনীর মধ্যে জমি জমার জেরধরে ব্যাপক সংঘর্ষ হয়।এতে টেঁটাবিদ্ধ হয়ে প্রায়  ৩০ জন আহত হয় বলে জানা গেছে। তাদের মধ্যে নারী,পুরুষ ও শিশু রয়েছে ।
আহতদের যাদের নাম পাওয়া গেছে তারা হলেন সোহেল রানা(৩৮),রফিক( ৩৫) আশ্রাফ(২৫), সালমান (৪০),হেলেনা (৪২),ইমরান (১৮),রাসেল (৩৭),সাইফুল ইসলাম( ৪৫),নিপু( ৪২),সানি (১৩) কে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে  চিকিৎসা দেওয়া হয়। রাসেল মিয়ার অবস্থা আশংকা জনক হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।এলাকাবাসী জানান, বহুদিন আগে থেকেই তাদের মাঝে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো।  আজ বিকেল তার কথা বার্তার কাটাকাটি নিয়ে টেটা, দা,ছুরি নিয়ে দুই গ্রুপের মধ্যে  এলোপাতাড়ি মারধর শুরু করে।
উল্লেখ্য,  বাঞ্ছারামপুরের দরিয়াদৌলত ইউপির বাখরনগরে সাবেক (বর্তমানে অসুস্থ) জাহাঙ্গীর চেয়ারম্যান ও রব্বান গ্রুপের  উপর হামলা এলাকায় ক্ষোভ বিরাজ করছে । খোজ নিয়ে জানা গেছে, কেবল জমিজমা নয়,বিগত ইউপি নির্বাচনে মনোনয়ন কে কেন্দ্র করে জাহাঙ্গীর চেয়ারম্যানের উপর এ হামলা ঘটতে পারে।এই নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নুরে আলম বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে কিছু টেটা উদ্ধার করেছি। তাদেরকে আইনের আওতায় আনা হবে।”

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড