শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেঁটে দার্জিলিং যাচ্ছেন কুমিল্লার শান্ত

news-image

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : বাংলাদেশ থেকে ভারতে হাইকিং অভিযান পরিচালনাকারী বাংলাদেশি হাইকার সাইফুল ইসলাম শান্ত বর্তমানে ভারতের মালদহ জেলায় অবস্থান করছেন। প্রায় ১৫০০ কিলোমিটারের গন্তব্যের পথ শেষ হবে দার্জিলিংয়ে গিয়ে।

জাতীয় সংসদ ভবন থেকে গত ৭ অক্টোবর এই হাইকিং অভিযান শুরু করেন শান্ত। এই অভিযানে ৩৮ দিনে প্রায় ৮৮০ কিলোমিটারের বেশি হাইকিং করেছেন তিনি। শান্ত দেবিদ্বার পৌর এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। ভ্রমণকালে শান্ত শিক্ষার্থী ও মানুষের মধ্যে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও পঙ্গুত্বরোধে প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটার গুরুত্ব তুলে ধরেন।

শান্তই প্রথম বাংলাদেশি যিনি বাংলাদেশ থেকে হেঁটে ভারতে হাইকিং অভিযান করেছেন। এর আগে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল কলকাতা থেকে ১১ দিনে হাইকিং করে ঢাকা পৌঁছান। ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ থেকে হেঁটে শাহজাদা আরেফীন জয় শিলিগুড়ি গিয়েছিলেন। তবে সেটি কোনো অভিযানের অংশ ছিল না।

শান্ত এর আগে টানা ৭৫ দিন হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করেন। ওই ৭৫ দিনের মধ্যে শান্ত বিশ্রাম নেন মাত্র ৪ দিন।

রোববার রাতে ভারতের মালদা থেকে মোবাইল ফোনে শান্ত বলেন, ‘৩৮ দিনে ৮৮০ কিলোমিটার পথ হেঁটেছি। এই ৩৮ দিনের মধ্যে ২৫ দিন হেঁটেছি, চারদিন বিশ্রাম নিয়েছি। আর ৯ দিন লেগেছে ভারতে হাঁটার অনুমতি সংগ্রহ করতে। আমি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থান করছি। দার্জিলিং গিয়ে আমার যাত্রা শেষ হবে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ