শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার মতো কাপুরুষের পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজন নেই’

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নাজমুল হোসেন (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ফতুল্লার পূর্ব লামাপাড়ার একটি বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নাজমুল পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার বেলতলী বাজারের গোপাল কান্দি গ্রামের মৃত আসাদ বেপারীর ছেলে। ফেসবুক লাইভে এসে নাজমুল আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়।

সোমবার বিকেলে এ রকম একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়- নাজমুল ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়ার আগে ফেসবুক লাইভে আসেন।

রফিকুল ইসলাম রিয়াজ নামের ফেসবুক আইডি থেকে নাজমুল হোসেনের আত্মহত্যার ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে নাজমুল হোসেন বলেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মৃত্যুতে কাউকে দায়ী করব না। একটা খারাপ মানুষ জীবনের তরে বিদায় হয়ে গেছে। আমার মতো কাপুরুষ, এতো জঘন্যতম মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই।’

ফতুল্লা মডেল থানার এসআই পলাশ কান্তি জানান, পারিবারিক কলহের জের ধরে নাজমুল আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের বাসায় পরিবারের কাউকে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ