,

পরীমনির মাদক মামলা বাতিলের আবেদন খারিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী মামলা বাতিলের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।

আবেদনে আইনজীবী জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির বিচারকাজ শেষ করার জন্য নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আদালত নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে ব্যর্থ হওয়ায় মামলাটি বাতিল করা উচিত।

তবে, ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি বাধ্যতামূলক নয় উল্লেখ করে এই আবেদন খারিজ করে দেওয়া হয়।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আত্মপক্ষ সমর্থনের আবেদন নাকচ করে দিয়ে জানান বিচার প্রক্রিয়া চলবে।

এরপর বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির