বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছোট ভাই বেল্লাল হাওলাদারকে (৩৫) কুপিয়ে হত্যা করেছেন আপন বড় ভাই নুরু হাওলাদার (৫২)।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত নুরু হাওলাদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত বেল্লাল হাওলাদার ও অভিযুক্ত নুরু হাওলাদার একই এলাকার মৃত মমিন উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আ. মন্নান হাওলাদার জানান, মহিষকান্দি গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের দুই ছেলে নুরু ও বেল্লালের মধ্যে দীর্ঘদিন ধরে বাবার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার দিন সকালে ছোট ভাই বেল্লাল পার্শ্ববর্তী সোবাহান হাওলাদারের বাড়িতে ঘুমিয়ে ছিলেন।

সকাল সাড়ে ছয়টার দিকে বড় ভাই নুরু হাওলাদার সোবাহান হাওলাদারের বাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে বেল্লালকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই বেল্লালের মৃত্যু হয়। ঘটনার পর নুরু পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী বলেন, স্থানীয়দের সহযোগিতায় নুরু হাওলাদারকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে