,

মিডিয়ার অনেকেই ক্যারিয়ার হারানোর ভয় দেখিয়েছিলেন: পূর্ণিমা

news-image

আকাশ নিবির : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে…’ গানটি গেয়ে বেশ জনপ্রিয়তা পান শিল্পী আকবর। এরপর নায়িকা পূর্ণিমার বিপরীতে ‘তোমার হাতপাখার বাতাসে, প্রাণ জুড়িয়ে আসে…’ গানটির মিউজিক ভিডিও করে রাতারাতি নিজের জায়গা শক্ত করেন তিনি। অবশ্য এর আগেই আকবর বেশি পরিচিতি পান কিশোর কুমারের সেই গানটি দিয়েই।

এই জনপ্রিয়তার পেছনে আরেকটি কারণ আছে, তা হলো চিত্রনায়িকা পূর্ণিমা। পূর্ণিমার গ্ল্যামার তখন এ দেশের উঠতি বয়সীদের বিমোহিত করে রেখেছিল। আর ওই গানের মডেল হয়ে আকবর-পূর্ণিমা বেশ চর্চিত বিষয় হয়ে উঠে।

এদিকে ইত্যাদিখ্যাত গায়ক আকবরের মৃত্যুতে শােক জানিয়েছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। স্মৃতিচারণ করলেন তাকে নিয়ে। দেশ রূপান্তর অনলাইনে দিলেন অবাক করা তথ্য।

রিকশাচালক থেকে গায়ক, তারপর তার সঙ্গে প্রথম মিউজিক ভিডিও করা নিয়ে পূর্ণিমা বলেন, ‘বাংলাদেশের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেখেননি এমন কেউ নেই। তাছাড়া হানিফ সংকেত ভাই আমার খুব পছন্দের মানুষ। তার যে কোন কাজ আমি করি। যেহেতু আকবার প্রথম ‘ইত্যাদি’র মাধ্যমে গান করে জনপ্রিয়তা অর্জন করেন। সেখানে তার দ্বিতীয় গানের মিউজিক ভিডিও আমাকে নিয়ে করার কথা ভাবেন। আমি আর না করিনি। এই কাজটি করার জন্য মিডিয়ার অনেকেই আমার ক্যারিয়ার হারানোর ভয় দেখিয়েছিলেন। অনেকে আবার সাধুবাদও জানিয়েছেন।

এছাড়াও জনপ্রিয় এই নায়িকা তাকে আরও একাধিক স্মৃতিচারণ করেন…

গায়ক আকবর বেড়ে ওঠেন যশোরে। একসময় যশোর শহরের অলিগলিতে রিকশা চালাতেন আকবর। সেখানে টুকটাক গান করতেন। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই অনুষ্ঠানে বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদির টিম আকবরের সঙ্গে যোগাযোগ করে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না