শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা কখনও শোনেননি ইতো নাওকি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভরার কথা পৃথিবীর আর কোথাও শুনিনি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। একইসঙ্গে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং এতে বিরোধীরাও অংশ নেবে এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আলোচনায় নির্বাচন নিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন ইতো নাওকি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেছেন, গত নির্বাচনে পুলিশের বিরুদ্ধে ব্যালট বাক্স ভর্তি করার যে অভিযোগ উঠেছে, অন্যান্য দেশের ক্ষেত্রে কখনোই এমনটা শোনেননি। আগামী নির্বাচনে এ ধরনের ঘটনা হবে না বলে আশা তার।

আরেক প্রশ্নের জবাবে জাপানি রাষ্ট্রদূত জানান, গত নির্বাচনে পুলিশ যে ভূমিকা নিয়েছে এমনটা তিনি অন্য কোথাও দেখেননি। তার প্রত্যাশা আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক।

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে জাপানি রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য জটিল বিষয়। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি সবসময়ই প্রাধান্য পাবে। কিন্তু মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য উপযুক্ত নয়।

রাষ্ট্রদূত জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নে কৌশলগত সহায়তা দিতে প্রস্তুত জাপান।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ