সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আট দফা দাবিতে চবি আলাওল হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ

চবি প্রতিনিধি : পানির ফিল্টার স্থাপন, টয়লেট সংস্কার ও ওয়াই-ফাই সংযোগসহ ৮ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন। ছাত্ররা জানান, আলাওল হলে টয়লেটের অবস্থা খুবই খারাপ। অপরিষ্কার থাকায় টয়লেটে যাওয়া যায় না। ইন্টারনেট সংযোগের জন্য হলে ওয়াইফাই লাইন থাকলেও তা কাজ করে না।

এসব সমস্যা সমাধানের লক্ষ্যে হলের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন তারা। দাবিগুলো হল- আগামী ৭ কর্মদিবসের মধ্যে হলের বাথরুম সংস্কার, প্রতিটি ব্লকে একটি করে পানির ফিল্টার স্থাপন, প্রতি মাসে একবার পানির ট্যাংক পরিষ্কার, হলের সামনে হাউজের পানি নিয়মিত পরিষ্কার, হলের প্রতি ব্লকে ওয়াই-ফাই স্থাপন, চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা, হলের কর্মচারীদের কাজের তদারকি ও প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। এ বিষয় চবি আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ছাত্ররা বিভিন্ন দাবিতে তালা দিয়েছে। পরে আমরা আশ্বাস দিলে তারা তালা খুলে দেয়। আমরা নিয়মিত হলে তদারকি করছি। বিভিন্ন সংস্কার চলমান রয়েছে। আশা করছি কাজ শেষ হলে এসব সমস্যার সমাধান হবে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে