,

খেরসনে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে, দাবি জেলেনস্কির

news-image

অনলাইন ডেস্ক : খেরসনে রুশ সৈন্যরা বেসামরিক লোকজনকে হত্যা ও যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।

গত সপ্তাহেই শহরটি পুনর্দখলে নেয় ইউক্রেন।

‘তদন্তকারীরা ইতিমধ্যে ৪০০টিরও বেশি রাশিয়ানদের যুদ্ধাপরাধ নথিবদ্ধ করেছেন। বেসামরিক লোক ও সেনা সদস্যদের মৃতদেহ পাওয়া গেছে’

জেলেনস্কি রবিবার রাতে তার নিয়মিত ভাষণে এ কথা বলেন। তবে মৃতদেহগুলো কোথায় পাওয়া গেছে সেটি তিনি উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘রুশ সৈন্যরা দেশটির অন্যান্য অঞ্চলে যে ধরনের বর্বরতা চালিয়েছে এখানেও তাই করেছে।

তবে আলজাজিরা তাৎক্ষণিকভাবে জেলেনস্কির অভিযোগ যাচাই করতে পারেনি। ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর সারাদেশে বেশ কয়েকটি জায়গায় গণকবর মিলেছে। এর মধ্যে রাজধানী কিয়েভের কাছেই উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চল এবং বুচায় বেসামরিক লোকজনকে অত্যাচারের প্রমাণ পাওয়া গেছে।

ইউক্রেন এই অপরাধের জন্য রুশ সৈন্যদের অভিযুক্ত করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯