সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঁচে যাওয়া তেলেই ফের রান্না, কতটা স্বাস্থ‍্যকর?

news-image

অনলাইন ডেস্ক : অস্বাস্থ‍্যকর জীবনযাপন ও অনিয়মিত খাওয়া-দাওয়ার অভ‍্যাস আমাদের অসুস্থতার জন্য দায়ী। এ ছাড়া রান্নার কয়েকটি পদ্ধতিগত ভুলের কারণেও শরীরে জন্ম নিতে পারে নানা অসুখ। এ ক্ষেত্রে সুস্থ থাকতে শরীরচর্চার পাশাপাশি সঠিক খাদ‍্যতালিকার বিকল্প নেই। সেইসঙ্গে সুস্থতা নিশ্চিতে রান্না করার সময় কয়েকটি ভুলও এড়িয়ে চলা জরুরি।

দৈনন্দিন জীবনে রান্নায় লুচি, মাছ বা অন্যান্য ভাজাভুজি করার সময় অনেক সময় কড়াইয়ে কিছুটা তেল থেকে যায়। তেলের আকাশছোঁয়া মূল‍্যবৃদ্ধির বাজারে সেই তেল ফেলে দিতেও বুক কাঁপে। ফলে সেই পোড়া তেল দিয়েই রান্না করেন অনেকে। কিন্তু এই পোড়া তেলের পুনর্ব‍্যবহার আদৌ কতটা স্বাস্থ‍্যকর?

এ ব্যাপারে চিকিৎসকরা বলছেন, পোড়া তেল দিয়ে রান্না করা খাবার মোটেই স্বাস্থ্য উপকারী নয়। এতে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

এবার নিউজ১৮ অবলম্বনে জেনে নিন পোড়া তেল দিয়ে রান্না করা খাবার শরীরে কী কী সমস্যা ডেকে আনতে পারে-

রক্তচাপ বৃদ্ধি করে

পোড়া তেলের রাসায়নিক গঠন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায়। এতে থাকে ফ্যাটি অ্যাসিড, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বারবার পোড়া তেলে রান্না করা খাবার খাওয়ার অভ্যাসে অক্সিডেটিভ স্ট্রেস, মানসিক উদ্বেগ, বদহজমের মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

অ্যাসিডিটি ও বদহজম

একবার রান্না করা তেল দিয়ে রান্না করা খাবার অ্যাসিডিটি, বুকজ্বালা, পেটের গন্ডগোলের মতো স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বাইরের অনেক ভাজাভুজি মুখরোচক খাবার অনেক সময় এই ধরনের পোড়া তেল দিয়েই তৈরি হয়। তাই বাইরের খাবার খাওয়ার আগেও সচেতন হওয়া প্রয়োজন।

কোলেস্টেরলের মাত্রা বাড়ায়

পোড়া তেলে রান্না করা খাবার খেলে শরীরে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধি পেলে হৃদ্‌রোগের ঝুঁকি তৈরি হয়। হৃদ্‌যন্ত্র ভালো রাখতে পোড়া তেলে রান্না করা খাবার একেবারেই খাবেন না। অল্প তেলে তৈরি খাবার খান।

ক্যানসারের ঝুঁকি বাড়ায়

রান্না করা তেল পুনরায় গরম করার ফলে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যালডিহাইডের মতো ক্ষতিকারক পদার্থের উপস্থিতি বেড়ে যায়। যা শরীরের প্রদাহ এমনকি ক্যানসারের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে