,

৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

news-image

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বিল না পেয়ে রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস। আজ সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম বলেন, ‘রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেননি।’

তিনি আরও বলেন, ‘আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারাদিন এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’

গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থবির হয়ে পড়েছে শিল্প ও কলকারাখানা। এ সংকটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ এবং বকেয়া নিয়ে আলোচনা হচ্ছে।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মোট ৪২টি দলে ভাগ হয়ে তারা সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের