শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিলবোর্ডে আমার নামের বানানটাও ভুল: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। তবে সম্মেলনকে কেন্দ্র করে টাঙানো বিলবোর্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামের বানান ভুল হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

আজ রোববার সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ড মাঠে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলন ঘিরে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণে ছেয়ে গেছে গোটা এলাকা।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা সাশ্রয় করতে বলেছেন। তাই অত বিশালবহুল সম্মেলন আমরা করবো না। কিন্তু জেলাতে এত বিলবোর্ড! এয়ারপোর্টে নেমে দেখি বিলবোর্ডে আমার নামটাও ভুল। সামনে দেখি এক রকম, বিলবোর্ডে দেখি আরেক রকম চেহারা। শেখ হাসিনার বিলবোর্ড সবাইকে নায়ক বানিয়ে ফেলছে।’

তিনি বলেন, ‘এত বিলবোর্ড আমি জীবনে আর দেখিনি।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেন এত পয়সা খরচ করেন! অপচয় করবেন না। গরিবকে সাহায্য করেন। মানুষকে খুশী করুন। এটাই হলো আপনাদের কাজ।’ ওবায়দুল কাদের বলেন, ‘অপকর্ম করবেন না। অপকর্ম কারা করে আমরা জানি। সময় মতো সংশোধন না হলে খবর আছে।’

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্দোলনে আগে তাদের পতন হয়েছে। বাড়াবাড়ি করলে এবারও তাদের পতন হবে।’ উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ