সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীরামের ভাগ্য নিয়ে গুঞ্জন!

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীধরন শ্রীরামের অধীনে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। গত আগস্টে তিনি কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব নেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ২টি ম্যাচে জয় পায়। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল সাকিবরা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল। সেখানে বিশ্বকাপ মিশন শেষ হয় বাংলাদেশের। শ্রীরামের দায়িত্বও শেষ হয়।

তবে তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বিশ্বকাপ খেলে ফেলেছে।’ অধিনায়ক সাকিব আল হাসানও পজিটিভ ছিলেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ।

আজ প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় আসার কথা। শ্রীরামের কনসালট্যান্ট হিসেবে চুক্তির সমূহ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কী ভাবছেন সেটা নিয়ে কথা না বললেও চলে। তবে শ্রীরামের ভাগ্যে কী আছে সেটা নিয়ে চাপা গুঞ্জন চললেও সবার নজর ভারত সিরিজে। ভারত ও বাংলাদেশ ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে। টি-টোয়েন্টি নেই। এই সময়ে হয়তো শ্রীরাম থাকবেন না। তাকে নিয়ে ভাবনা-চিন্তার অবকাশ নেই।

ভারত সিরিজে সবার চোখ। শ্রীরামের আগের চুক্তি শেষ হয়ে গেছে। এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ তেমন ভালো করেনি। অবশ্য বিশ্বকাপে ভালো খেলার জন্য হলেও শ্রীরামকে আবার ফিরিয়ে আনা হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে