শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ সেরা কারেন, টুর্নামেন্ট সেরা হয়ে গড়লেন কীর্তি

news-image

স্পোর্টস ডেস্ক : রান চেজ করা ম্যাচে সকলে পেছনের নায়কদের ভুলে যায়। ম্যাচ শেষে ৪৯ বলে ৫২ রানের দারুণ ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করা বেন স্টোকস এমনই দাবি করেছেন। তার মতে, ম্যাচের নায়ক তিনি নন দলের বোলাররা। বিশেষ করে স্যাম কারেন।

সাধারণ ভক্তদের কাছে জয়ের নায়ক বেন স্টোকস হলেও আইসিসির বাছাই কমিটির কাছে ঠিকই নায়ক বাঁ-হাতি পেসার স্যাম কারেন। তিনি ফাইনালে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। শুধু রান চেপে দেননি কারেন, ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।

তবু কারেন প্রত্যাশা করেননি তাকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হবে। জিম্বাবুইয়ান বংশোদ্ভূত এই পেসারও ভেবেছিলেন, ঠান্ডা মাথায় অঙ্ক কষা ইনিংস খেলা বেন স্টোকস ম্যাচ সেরা হবেন।

ম্যাচ শেষে স্যাম কারেন বলেন, ‘আমার মনে হয় না, ম্যাচ সেরার পুরস্কার আমার পাওয়া উচিত। এটা বেন স্টোকসের পাওনা। যেভাবে উনি ব্যাটিং করেছেন, ফাইনালে ফিফটি করেছেন তা অসাধারণ। এটা বিশেষ এক মুহূর্ত। আমরা এখন এটা উপভোগ করতে চাই। উইকেট যেমন ভেবেছিলাম তেমন হয়নি। রান তাড়া করা কঠিন ছিল।’

শুধু ম্যাচ সেরা নন স্যাম কারেন টুর্নামেন্ট সেরাও হয়েছেন। টি-২০ বিশ্বকাপের ১৫ বছরের ইতিহাসে এবং সপ্তম আসর শেষে প্রথম বিশেষজ্ঞ বোলার হিসেবে টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন। এর আগে শেন ওয়াটসন ও শহিদ আফ্রিদি টুর্নামেন্ট সেরা হলেও তারা ছিলেন পরিপূর্ণ অলরাউন্ডার।

স্যাম কারেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন। আসরের সর্বোচ্চ ১৫ উইকেট ওয়ানিন্দু হাসারাঙ্গার। তবে বাঁ-হাতি পেসার উইকেট প্রতি গড়ে রান দিয়েছেন ১১.৩৮। তার চেয়ে ভালো বোলিং গড় কেবল গ্রুপ পর্বে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়ার। তিনি ৯৪ রান দিয়ে নিয়েছেন ১১ উইকেট।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ