,

বিমানবন্দরে শাহরুখ খানকে আটক করে তল্লাশি

news-image

বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাই বিমানবন্দরে আটকে দেওয়া হলো বলিউউ সুপারস্টার শাহরুখ খানকে। আজ শনিবার তাকে ও তার টিমকে আটকের পর তল্লাশি করে দেশটির শুল্ক দপ্তরের কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমসনাওনিউজের খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত থেকে ‘শারজা আন্তর্জাতিক বইমেলা’য় অংশ নিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ। তবে মুম্বাই ফিরতেই বিমানবন্দরে আটকানো হল শাহরুখকে।

এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের (এআইইউ) বরাতে আরও বলা হয়েছে, শাহরুখের কাছে ১৮ লাখ টাকা দামের ঘড়ির খাপ পাওয়া গিয়েছে। যার জন্য ঘড়ির দামের প্রায় এক তৃতীয়াংশ কর দিতে হয়েছে তাকে। শুল্ক বাবদ ৬ লাখ ৮৩ লাখ টাকা দেওয়ার পর তাকে ছাড়া হয়।

সরকারি নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন শাহরুখ। ছাড়া পাওয়ার পর কোনো প্রকার দেরি না করেই বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে যান তিনি।

দুবাইয়ের শারজায় আয়োজিত ৪১তম বইমেলায় আমন্ত্রিত হিসেবে শুক্রবার নিজের বক্তব্য দিয়ে দুবাইবাসীর মন জয় করে নিয়েছিলেন শাহরুখ। সেখানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মূল্যবান কিছু রত্নের কথা উল্লেখ করেন তিনি। প্রয়াত মা-বাবার কথা স্মরণ করে ভারতের চিরকালীন পারিবারিক ঐতিহ্যকে ফের বিদেশের মাটিতে মহিমান্বিত করে তোলেন শাহরুখ। শুধু বলিউড সুপারস্টার বলে নয়, মানুষ হিসেবে ‘কিং খান’ কেড়ে নেন দুবাইবাসীর মন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির