৩১ বছর পর ছাড়া পেলেন রাজীব গান্ধীর হত্যাকারীরা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার ছয় আসামিকে গতকাল শুক্রবার মুক্তি দেন দেশটির সর্বোচ্চ আদালত। রায়ের একদিন পরেই আজ শনিবার সন্ধ্যার দিকে তামিল নাড়ুর জেল থেকে ছাড়া পেয়েছেন পাঁচ জন আসামি। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেল থেকে মুক্তি পাওয়াদের মধ্যে আছেন নলিনী শ্রীহরণ, তার স্বামী মুরুগান, জয়কুমার, সন্তন ও রবার্ট পায়াস। আরেক আসামীরও যেকোন সময় জেল থেকে ছাড়া পাওয়ার কথা। ৩১ বছর পর আসামিরা দেশটির সুপ্রিম কোর্টের রায়ে ছাড়া পেলেন।

১৯৯১ সালের ২১ মে তামিলনাডুর শ্রীপেরুমবুদুরে এলটিটিই-র সদস্য এক নারীর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। একটি নির্বাচনী জনসভায় রাজীব গান্ধীকে মালা দিয়ে সম্বর্ধনার ছলে নিজের গায়ে আঁটা বোমার ট্রিগার টেনেছিলেন এলটিটিই সদস্য সেই নারী হামলাকারী মিজ ধানু।

রাজীব গান্ধী ও মিজ ধানুসহ ১৬ জন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন ৪৫ জন। রাজীব গান্ধীকে হত্যার জন্য গঠিত এলটিটিই-র পাঁচ সদস্যের আত্মঘাতী বোমারু দলটির একমাত্র জীবিত সদস্য নলিনী শ্রীহরণ। তিনিও আজ শনিবার জেল থেকে মুক্তি পেলেন।

মুক্তির পর নলিনী বলেন, এটা আমার স্বামী এবং মেয়ের সঙ্গে আমার জন্য নতুন জীবন আমাকের সমর্থন করার জন্য তামিল লোকদের ধন্যবাদ। এ সময় তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ জানান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান