শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপির সমাবেশ শেষ, বাস চলাচল শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শেষ হওয়ার পরপর অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির বলেন, ‘যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে নির্ধারিত সময়ের আগেই বাস ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। বিকেল ৫টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।’

এদিন বিকেল ৫টা ০৫ মিনিটে ফরিদপুর পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অভ্যন্তরীণসহ দূরপাল্লার রুটে বাস চলাচল করছে। বাসের সহকারীরা বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ডাকছেন। কিছু যাত্রী বাসে উঠছেন। তবে তখনো বাস টার্মিনালে চিরচেনা ব্যস্ততা বা ভিড় দেখা যায়নি।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা বলেন, ‘আমাদের সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলতে শুরু করেছে। এতে প্রমাণিত হয়, বিএনপির গণসমাবেশে বাধা দিতেই এই ধর্মঘট।’

এর আগে ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল ১১ নভেম্বর ও আজ এ ধর্মঘট পালিত হয়।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ