শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ: ওবায়দুল কাদের

news-image

বাসস
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ডিসেম্বরে জনগণ আওয়ামী লীগকে নয়, বিএনপিকে লালকার্ড দেখাবে।’

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ফরিদপুরে কাকে এমপি বানাবে, কাকে মনোনয়ন দেবে, সেটা নিয়ে এখনই বাণিজ্য শুরু করে দিয়েছেন। ফরিদপুরে এখন টাকা উড়ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির শাসনামলে পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।এই দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। আপনাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অর্থপাচারকারী, মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছে, তার বিরুদ্ধেও খেলা হবে। ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, আর ২১ আগস্টের মাস্টার মাইন্ড হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জাহান কল্পনা, মেরিনা জাহান কবিতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ